শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বিপ্লবী গণজোটের দল নিবন্ধন সহজ করার দাবি

বিপ্লবী গণজোটের দল নিবন্ধন সহজ করার দাবি

রাজনৈতিক দল নিবন্ধনের যে বিদ্যমান আইন রয়েছে তা সহজ করার দাবি জানিয়েছে সাতটি সংগঠনের মোর্চা বিপ্লবী গণজোট।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে জোটের সাত সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ দাবি জানান।

বৈঠক শেষে বিপ্লবী গণজোটের সমন্বয়ক ও গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম বলেন, কমিশনের সঙ্গে কীভাবে রাজনৈতিক দল নিবন্ধনের আইনটি রিপ্লেস করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। শুধু কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস ও গঠনতন্ত্র দিয়ে যেন নিবন্ধন করা যায় আমরা সেটা চেয়েছি।

বিপ্লবী গণজোটের সমন্বয় বলেন, এক এগারোর সরকার নিবন্ধন আইন নামে জঘন্য আইন চালু করেছিল। এ নিয়ে আমরা আন্দোলন করে আসছি। শেখ হাসিনা সরকার এসে সেই নিবন্ধন প্রক্রিয়া আরো কঠিন করেছিল। এতে রাজনীতিকে এমন একটা কঠিন পর্যায় নিয়ে যাওয়া হয়েছিল যে একটা দল চালাতে মাসে কমপক্ষে ৩০ লাখ টাকা লাগবে। আমরা সেটার প্রতিবাদ করছিলাম। আজকে সে বিষয় নিয়ে কথা বলেছি।

তিনি বলেন, আমাদের প্রস্তাবগুলোর মধ্যে কোনো-কোনো বিষয় পাইলটিং হিসেবে নেবে বলে জানিয়েছে কমিশন।

সাত সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি নূর মোহাম্মদ মনির, বাংলাদেশ গরিব পার্টির সভাপতি মো. দিদার হোসেন, বাংলাদেশ পিস ফোরামের আহ্বায়ক জসীম উদ্দীন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অলক চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য আহমদ হোসেন ও গ্রিন পার্টির মো. মোজাম্মেল হক।