শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান অধিকার পায় সেদিকে লক্ষ্য থাকবে : সমাজকল্যাণ উপদেষ্টা

পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান অধিকার পায় সেদিকে লক্ষ্য থাকবে : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সেজন্য সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সোমবার রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউসে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. ওমর ফারুক, রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বেবী ত্রিপুরা, নারী নেত্রী নিরূপা দেওয়ানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেজন্য পার্বত্য অঞ্চলের সমাজসেবা বিভাগ ও সমবায় বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে উপদেষ্টা রাঙ্গামাটি সার্কিট হাউসে পৌঁছালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান।