শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

নরসিংদী ও খুলনার ৩টি স্কুল সরকারিকরণের প্রজ্ঞাপন জারি

নরসিংদী ও খুলনার ৩টি স্কুল সরকারিকরণের প্রজ্ঞাপন জারি

নরসিংদী সদর উপজেলার ইউ এম সি আদর্শ বিদ্যালয়, খুলনার ফুলতলা উপজেলার আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে সোমবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

উপসচিব মোছা. রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, ১৯ মে থেকে স্কুলগুলো সরকারি ঘোষণা করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়াও গত মার্চে চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়। আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ ও রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয় ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়’ নামে সরকারি করা হয়। এ নিয়ে গত তিন মাসে মোট ৮টি স্কুল সরকারি করা হলো।

প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। তিন মাসে আটটি স্কুল যোগ হওয়ায় সেই সংখ্যা ৬৮৮টি হল।