শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

বুধবার মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। একটি ট্রেলার-ট্রাক এবং একটি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।  কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

পিউবলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পিউবলা রাজ্য সরকারের এক কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই আঠারো জন এবং হাসপাতালে আরো তিনজন মারা গেছেন।

তিনি বলেন, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। 

মেক্সিকান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পিউবলাকে দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সাথে সংযোগকারী মহাসড়কের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে। 

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। মোটর চালকদের বিপজ্জনক ভাবে যানবাহন চালানো, চালকদের ক্লান্তি এবং দুর্বল যানবাহনের কারণে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে।

অনেক দুর্ঘটনা ঘটে মালবাহী ট্রাকের কারণে, যার ফলে দেশের যানজটপূর্ণ মহাসড়কগুলোতে নিরাপত্তার মান উন্নত করার দাবি উঠেছে।

গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষে ৩৮ জন নিহত হন।

গত মার্চ মাসে, একই দিনে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন। যার মধ্যে একটি ট্র্যাক্টর-ট্রেলার এবং মার্কিন রাজ্য টেক্সাস থেকে যাত্রী বহনকারী একটি বাসের মধ্যে সংঘর্ষ ওই দুর্ঘটনা ঘটেছিল।