শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসন সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসন সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ‘শহরের গণকটুলি সুইপার কলোনীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ছয় তলা ভবনের বরাদ্দ থাকলেও পূর্বের রাজনৈতিক বাস্তবতায় তারা সেখানে উঠতে পারেনি।’

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সংকট দূরীকরণের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দ্রুততম পদক্ষেপে হরিজন সম্প্রদায়ের বাসস্থান দখলমুক্ত করে হস্তান্তর নিশ্চিত করা হয়।’

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘চিকিৎসা সুবিধাসহ হরিজন সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার অধিকারও নিশ্চিত করা স্থানীয় সরকারের লক্ষ্য।’