শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ঈদে আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা আসিফ মাহমুদ

ঈদে আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদ-উল-ফিতরের মতো আসছে ঈদ-উল-আযহায়ও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর ।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন,
‘ঈদে রেলপথে যাত্রীদের চাপ সামলাতে বগি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।’

তিনি বলেন, ‘ঈদ যাতায়াত সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে অন্তর্বর্তী সরকার। ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, ছিনতাই সহ নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের যাবতীয় ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’