শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

বাংলাদেশ থেকে জর্ডানে আরও জনশক্তি নিয়োগে ড. আসিফ নজরুলের আহ্বান

বাংলাদেশ থেকে জর্ডানে আরও জনশক্তি নিয়োগে ড. আসিফ নজরুলের আহ্বান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জর্ডানের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে আরও বেশি পুরুষ কর্মী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

গত শনিবার সৌদি আরবের রিয়াদে ৭ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনের সাইডলাইনে জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল-বাক্করের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা  বলা হয়েছে।

বৈঠককালে তিনি দক্ষ কর্মীদের পাশাপাশি জর্ডানে কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগ করার এবং এই বিষয়ে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন। 

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে তথ্য বিনিময় জোরদার এবং সহযোগিতা কর্মসূচির জন্য পদক্ষেপ নেয়ার বিষয়ে সম্মত হয়।

পৃথক বৈঠকে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ ওআইসি দেশগুলোর মধ্যে শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

ড. আসিফ নজরুল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. দেলোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন।