মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

এমবাপে-রুডিগারের শাস্তি

এমবাপে-রুডিগারের শাস্তি

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে জয়লাভের পর অসদাচরণের জন্য শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপে এবং আন্টোনিও রুডিগার।

 

উয়েফা শুক্রবার এক বিবৃতিতে জানায়, তাদের দুজনকেই জরিমানা করা হয়েছে এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা এক বছর স্থগিত থাকবে, যার মানে কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে তারা খেলতে পারবেন।

 

রুডিগারকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, এবং এমবাপে ৩০ হাজার ইউরো জরিমানা হয়েছেন। এক বছরের মধ্যে যদি তারা আবারও একই ধরনের অপরাধ করেন, তবে তাদের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

 

এছাড়া, মাদ্রিদের আরও দুই খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র এবং দানি সেবাইয়োসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত করা হয়েছিল।

 

ভিনিসিউসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে সেবাইয়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

 

গত ১২ মার্চ ওয়ান্দা মেত্রেপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সামনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উদযাপন করেন, যেখানে ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু খেলোয়াড় জয় উদযাপন করতে নাচছিলেন এবং অঙ্গভঙ্গি করছিলেন, যার কারণে আতলেতিকো সমর্থকদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়।