শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, পাহাড়ে যত রকমের সহিংসতাসহ সমস্যার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না। 

আজ বৃহস্পতিবার সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় যেসব অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে পারলে সমস্যা অনেক কমে যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাসহ সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে পার্বত্য এলাকায় বিজিবি’র ক্যাম্প বৃদ্ধি করা হচ্ছে। 

তিনি বলেন, ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন, তারা দেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। 

ভারতীয় মিডিয়ার গুজবের বিরুদ্ধে সজাগ থেকে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।  

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সু-প্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পিলখানা অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-মহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের বেশীরভাগই শহর কেন্দ্রীক। সরকারের উন্নয়নের কার্যক্রম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল যেন সাধারণ জনগণ ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।