শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

ধর্ষণ ও নির্যাতন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না : বিএনএসকে সভাপতি

ধর্ষণ ও নির্যাতন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না : বিএনএসকে সভাপতি

দেশে দিন দিন নারী ও শিশু নিপীড়ন ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু। ধর্ষণ ও নির্যাতন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না- এমন মন্তব্য করেন। নারীর প্রতি যে কোন ধরনের নিপীড়নের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রোববার বিকালে ঢাকার পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুসহ সব ধরনের নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনএসকে’র সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, মানসিক ও শারীরিক নির্যাতন, নারীকে মানুষ হিসেবে মনে না করার হীন মানসিকতা- এমন হাজারো কারণে এখনো নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। একই সঙ্গে সাংবাদিকতায় নারীদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয়।

সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমা, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন। এসময় কেন্দ্রের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খানম, দপ্তর সম্পাদক আহমেদ মুশফিক নাজনীন, প্রশিক্ষণ সম্পাদক নাসরিন শওকত, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।