শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

টঙ্গীতে শিশু ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

টঙ্গীতে শিশু ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সি শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে মশাল মিছিল হয়েছে। মঙ্গলবার রাত ৮টার ছাত্র-জনতার উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। শিলমুন থেকে শুরু হয়ে টিএনটি বাজারে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় ক্ষুব্ধ ছাত্র-জনতা ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি টঙ্গীর শিলমুন এলাকায় ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। গত সোমবার এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় ধর্ষণ মামলা হয়। এতে আসামি করা হয় মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার বেতকা গ্রামের বাসিন্দা রুহুল আমিন (৩৫)। তবে চাকরির জন্য রুহুল আমিন শিলমুন পশ্চিম পাড়া এলাকার মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকেন।

মামলা সূত্রে জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গীর শিলমুন এলকায় স্বপরিবারে বসবাস করতেন ভুক্তভোগীর পরিবার। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী রুহুল আমিন কৌশলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে নিজ কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে কালক্ষেপণ করে আসামি রুহুল আমিন। পরে ঘটনার ১০ দিন পর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।