শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

আ.লীগের ৪৫ হাজার নেতাকর্মীর অবস্থান ভারতে, নেপথ্যে তৃণমূল-বিজেপির রাজনীতি!

আ.লীগের ৪৫ হাজার নেতাকর্মীর অবস্থান ভারতে, নেপথ্যে তৃণমূল-বিজেপির রাজনীতি!

সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ভারতীয় সাংবাদিকের বরাতে বলেছেন, ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী অবস্থান করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি রাজনীতি করছে বলেও মনে করা হচ্ছে। 

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। তার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‘সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। 

তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন।

গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি একারণেই ভারত সরকার বাংলাদেশীদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫ হাজার তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকারি কি তাদের সুরক্ষা দিতে চাইছে নাকি বাংলাদেশীরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখে, যেন বাংলাদেশে জানাতে না পারে? 

নাকি বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেসের দূর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে, ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দূর্বল করছে? এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখে না যে প্রতিবছর ভারত সফরকারী ১৮-২০ লাখ বাংলাদেশীদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা। এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

তাহলে কি রাজ্যের অর্থনীতি দূর্বল করে, ২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনঠাসা করতে চাইছে বিজেপি?’