মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা

নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে তার নামের আগে এখন নতুন বিশেষণ যুক্ত হয়েছে। তিনি এখন চিত্রনায়িকা। গত বছরের ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। 

বলা যায়, গত বছর থেকেই সুসময় কাটছে এ অভিনেত্রীর জীবনে। সিনেমা নিয়েই দেশ-বিদেশে ছুটে বেড়াচ্ছেন। ইতোমধ্যেই তিনি দুটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছে। তবে দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি। 

সব ঠিক থাকলে আগামী জুনে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা মাকসুদ হোসাইন। তিনি বলেন, ‘গত বছর সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। ভেবেছি, দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তি দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।’

এদিকে ‘সাবা’ শুরু থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় জাপানের ২০তম ‘ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। উৎসবটি ১৪ মার্চ থেকে শুরু হবে। 

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘ফেস্টিভ্যালে সাবার অংশগ্রহণ আমার জন্য অত্যন্ত আনন্দের। জাপানের এ উৎসবে সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। তবে দেশের মানুষ এখনো এটি দেখতে পারেননি। এটা আমার জন্য অবশ্যই কষ্টের ছিল। অবশেষে আমার দেশের মানুষ দেখবে, এটা বেশ ভালোলাগার মতো একটি খবর। আন্তর্জাতিকভাবে দেশের সিনেমাটি প্রদর্শিত হয়েছে ও বিদেশের মানুষ বাংলা সিনেমা দেখছে এটি আমার জন্য ছিল গর্বের।’ 

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন মেহজাবীন চৌধুরী। তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব। তবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ২৪ ফেব্রুয়ারি।