শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতির আশঙ্কা দেড় হাজার কোটি টাকা কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, নতুন নাম কী হলো? চিকিৎসার কথা বলে ফ্ল্যাটে ডেকে ১২ জনের হামলা, গ্রেফতার দুই অভিনয়শিল্পী নেতানিয়াহুকে সরাতে ৬৭ এমপির সমর্থন, ইসরাইলে ক্ষমতার পালাবদলের আভাস ২০২৯ সালে বন্ধ হচ্ছে টু-জি, অচল হয়ে যাবে ৬ কোটির বেশি বাটন ফোন? বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা মাদকবিরোধী অবস্থান নেওয়ায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙল, কেটে দেওয়া হলো পায়ের রগ যুদ্ধবিরতিতে ৬ লাখ কোটি টাকা ও রাষ্ট্রীয় স্বীকৃতি চায় হুতিরা বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’

পিএসসি চিকিৎসক নিয়োগে নিতে চায় বিশেষ বিসিএস

পিএসসি চিকিৎসক নিয়োগে নিতে চায় বিশেষ বিসিএস

সরকার নতুন যে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা বলছে, তা ঠিক করতে বিশেষ বিসিএসের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগের বিসিএস থেকে নিয়োগ দিলে বিতর্ক হতে পারে, সে জন্য নতুন বিসিএসের মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা উচিত বলে মনে করে সংস্থাটি।

পিএসসির এক উচ্চপর্যায়ের কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, সরকার যে নতুন চিকিৎসক নিয়োগের কথা বলছে, তা সম্পন্ন করতে হলে বিশেষ বিসিএস নেওয়া যেতে পারে। দ্রুততম সময়ের মধ্যেই এটি করা যাবে। আগের বিসিএস থেকে নিয়োগ দিলে বিতর্ক হতে পারে। আর আগেরগুলো বেশ পুরোনো।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।