শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত তানজিন তিশার সদস্যপদ স্থগিত, অনির্দিষ্টকালের সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প

আজ সাবেক সেনা ও পুলিশের কর্মকর্তাসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে

আজ সাবেক সেনা ও পুলিশের কর্মকর্তাসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে

সাবেক এক সেনা কর্মকর্তা ও পুলিশের সাবেক ৯ কর্মকর্তাসহ মোট ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ তাদের হাজির করা হবে।

যাদের হাজির করা হবে তারা হলেন-সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি'র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এছাড়া র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও আজ হাজির করা হবে। তারা হলেন- সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ এ তথ্য জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি, হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও জড়িতদের ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম চলছে। জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে গণহত্যা চালায়। একপর্যায়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই-আগস্টের গণহত্যার বিচার শুরু হয়। এখন পর্যন্ত প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তিন শতাধিক অভিযোগ জমা পড়েছে।