শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ স্থগিত, অনির্দিষ্টকালের সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন ১৪ বলে ফিফটি! নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড ভারতীয় ব্যাটারের আইপিএলের আগে চেন্নাই-হায়দরাবাদের বড় রদবদল, দল বদলালেন চার তারকা আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ

প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সাথে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় তার চার বছরের দীর্ঘ অবস্থানের সময় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগ উন্মোচন করে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।’

রাষ্ট্রদূত কুয়েনৎসিল বলেন, উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুত অগ্রসর হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। 

‘আমরা খুব শিগগিরই এর চালুর অপেক্ষায় রয়েছি’ উল্লেখ করে তিনি বলেন, ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে।

রাষ্ট্রদূত আরও বলেন, ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে তারা বাংলাদেশ-ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। এছাড়া ভুটান বাংলাদেশ থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে অগ্রসর হয়েছে বলে জানান তিনি। 

সাক্ষাৎকালে  তারা উভয়ে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শিক্ষাখাতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টা এবং বাংলাদেশের ‘একজন ভালো বন্ধু’ হিসেবে ভূমিকা রাখার জন্য অধ্যাপক ইউনূস ভুটানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।