সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

ফুটবল: আর্জেন্টিনায় জয় পেল ‘বাংলাদেশ’

ফুটবল: আর্জেন্টিনায় জয় পেল ‘বাংলাদেশ’

বিশ্বকাপ ফুটবল হলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বকে এক সুতোঁয় নিয়ে আসার বড় উপলক্ষ্য ফুটবল বিশ্বকাপ। ফুটবলের সেই টান ঠিক কতটা কার্যকর, তার নতুন এক উদাহরণ বাংলাদেশ-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটির জন্য বাংলাদেশের উন্মাদনার খবর ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। আর্জেন্টিনাও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে নিজের সাধ্য অনুযায়ী।

কখনো বিশ্বকাপ জেতা এমিলিয়ানো মার্টিনেজ নিজে বাংলাদেশ আসতে চেয়েছেন। কখনোবা আর্জেন্টিনার লিগে দেখানো হয়েছে বাংলাদেশের পতাকা। আবার বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিজেদের করে নিয়েছে আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। এমনকি বাংলাদেশকে ভালোবেসে রাতারাতি জন্ম নিয়েছে নতুন এক দল ‘ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ।’ 

নিজেদের প্রথম অফিসিয়াল ম্যাচে জয়ও পেয়েছে তারা। আল-হাজ্ব দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টাইন ফুটবলের বাংলাদেশি ক্লাবটি।