সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

আমীর খসরুর জামিন আবেদনের শুনানি কাল

আমীর খসরুর জামিন আবেদনের শুনানি কাল

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশে রাজনৈতিক সহিংসতার অভিযোগে করা আটটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর আগামীকাল বৃহস্পতিবার শুনানি হবে।

এ বিষয়ে খসরুর আইনজীবী পৃথক আটটি আবেদন করলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। খসরুর উপস্থিতিতে জামিন আবেদনের শুনানিও করবেন ম্যাজিস্ট্রেট।

পল্টন থানায় দায়ের করা চারটি ও রমনা মডেল থানায় দায়ের করা চারটি মামলায় আমীর খসরুকে আগামীকাল আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। 

গত ১৪ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী আট মামলায় খসরুর জামিন আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য করেন।

আদালতের আবেদন গ্রহণে অস্বীকৃতির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশনের পর ৮ জানুয়ারি হাইকোর্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতকে আটটি মামলায় খসরুর জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গত ১৪ ডিসেম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামিন চেয়ে পৃথক আবেদন করেন।

পুলিশ কনস্টেবল হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, দাঙ্গা, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়।