বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

গাজীপুরের শ্রীপুরে ফোমের গুদামে আগুন

গাজীপুরের শ্রীপুরে ফোমের গুদামে আগুন

গাজীপুর জেলার শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় একটি বহুতল ভবনের নিচতলায় ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মোহাম্মদ উল্ল্যাহ কমপ্লেক্সের ভবনের নিচ তলায় বিথি ফোম অ্যান্ড ম্যাট্রেসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন,  অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

গুদামের মালিক জানিয়েছেন, আগুনে বেশ কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে জানা যাবে।