বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানাল বিএনপি

নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানাল বিএনপি

নতুন নির্বাচন কমিশনের দ্বায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে নতুন নির্বাচন কমিশন কাজ করবে-এমনটাই আশা দলটির। 

রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণের পথ সহজ হবে। জনগনের প্রত্যাশা পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা প্রকাশ করি। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানানোর পাশাপাশি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদও দেন তিনি।

এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 

 

বৈঠক শেষে ব্রিফিংকালে আমির খসরু বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। আজ (রোববার) নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে।

স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে তুরস্ক তাদের সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তার কথা জানিয়েছে বলে উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরষ্কের আগ্রহের কথা জানিয়েছে। বিএনপি সরকার গঠন করলে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কসহ সব পক্ষের সঙ্গে একযোগে কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশ ইস্যুতে সব সময় যেটা উঠে আসে যে নির্বাচন কবে? সবার একই প্রশ্ন নির্বাচন কবে? সেই প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সবসময় বলে আসছি, একটি গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত যারা অংশীদার আছেন, তারা অপেক্ষা করছেন নির্বাচিত সরকার এলে তারা তাদের সিদ্ধান্ত গুলো নেবে। তুরস্ক সেটা জানতে চেয়েছে, নির্বাচন কবে হবে।

তুরস্কের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আছে উল্লেখ করে আমীর খসরু বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের টার্কিশ ভাষা নিয়ে কাজ করছে। আর ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তাদের এখন ১ দশমিক ২ বিলিয়নের মতো ব্যবসা হচ্ছে। এটাকে সামনে কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।