সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

যে দেশের নারীরা স্বামীর ওপর বিরক্ত

যে দেশের নারীরা স্বামীর ওপর বিরক্ত

নারীরা বর্তমানে ঘরের বাইরে পুরুষদের সঙ্গে কাজ করে যাচ্ছেন সমানতালে। বাইরের কাজ শেষে বাড়ির কাজের ভারটুকুও এসে পড়ে তাদের কাঁধেই। বাড়ির কাজে তাদের বেশিরভাগ পুরুষসঙ্গীরই থাকে যথেষ্ট অনীহা। আর তা নিয়েই জাপানের অর্ধেকেরও বেশি নারী তাদের স্বামীর ওপর বিরক্ত। তাদের স্বামীরা বাড়িতে যে পরিমাণ কাজ করেন তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির ৫৫.৩ শতাংশ স্ত্রী। টোকিও-ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান শুফু জব শোকেনের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। শুক্রবারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

শুফু জব শোকেন এ বিষয়ে তাদের গবেষণা শুরু করেছিল তিন বছর আগে। গবেষণায় অংশগ্রহণ করেছিলেন জাপানের প্রায় ৫১০ জন নারী। এই গবেষণা প্রতিষ্ঠানটির বার্ষিক সমীক্ষার ফলাফল অনুযায়ী, জাপানের বেশিরভাগ নারীই তাদের স্বামীদের গৃহস্থালির কাজের পরিমাণ নিয়ে ‘অসন্তুষ্ট’। ১৫ শতাংশেরও বেশি নারী জানিয়েছেন, তাদের অংশীদাররা কোনো দৈনন্দিন কাজ করেন না।

গবেষণায় অংশগ্রহণকারী প্রায় ৪০ শতাংশ নারী তাদের স্বামীরা শুধু ‘সামান্য সাহায্য’ করেন বলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ১৫.৫ শতাংশ নারী বলেছেন,  তাদের স্বামীরা কখনো রান্না করেন না, কোনো কিছু পরিষ্কারের কাজে অংশ নেন না অথবা বাচ্চাদের যত্ন নেন না।

তবে গবেষণায় অংশগ্রহণকারী ১৬.৭ শতাংশ নারী বলেছেন, তাদের স্বামীরা ঘরের কাজ ‘যথেষ্ট’ করেছে এবং তারা তাদের প্রচেষ্টায় সন্তুষ্ট। অন্যদিকে ২৮ শতাংশ নারী বলেছেন, তাদের পুরুষসঙ্গীরা ঘরের কাজে ‘অল্প কিছু সাহায্য করেন’। তবে তা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই বলেও জানিয়েছেন তারা।

স্বামীদের ঘরের কাজ নিয়ে দক্ষিণ টোকিওর ইয়োকোহামা শহরের বাসিন্দা ফুমিও হায়াশি (৫১) জানান, তার স্বামী কাজ করেন একটি বড় গাড়ি প্রস্তুতকারকের কোম্পানিতে। স্বামীর পাশাপাশি হায়াশিরও দুটি খণ্ডকালীন চাকরি রয়েছে। অনেক সময়ই তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। এরপরও বাড়ি থাকে রাতের খাবার প্রস্তুত করা থেকে শুরু করে ঘর গোছানোর কাজও করতে হয়। এ বিষয়ে হায়াশি বলেন,  ‘আমার স্বামী রান্না করেন না, কোনো কিছু ধোয়া অথবা ঘর পরিষ্কারের কাজ কখনোই করেন না। শুধু প্রতিদিন সকালে আবর্জনাগুলো বাইরে নিয়ে যান। কিন্তু আমি চাই তিনি আরও কিছু করুক।’