সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

কমলা হ্যারিসের জন্য গাইবেন এ আর রহমান

কমলা হ্যারিসের জন্য গাইবেন এ আর রহমান

যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তার নির্বাচনী প্রচারণায় এবার দেখা যাবে এ আর রহমানকে। তাকে সমর্থন দিয়ে ৩০ মিনিটের একটি ভিডিও পারফরমেন্স রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক। 

এর মধ্য দিয়েই কমলার প্রচারণায় আন্তর্জাতিক পর্যায়ের প্রথম শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়া থেকে অংশ নিচ্ছেন এ আর রহমান। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ভারত ও আফ্রিকান মিশ্রণের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রহমানের এই সমর্থন ও ভিডিও ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের সুযোগ বাড়াবে। একই সঙ্গে কমলা বিজয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্টও।