সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

ঝিনাইদহে পূজা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতারা

ঝিনাইদহে পূজা মন্দির পরিদর্শন করলেন বিএনপি নেতারা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। শনিবার সকাল থেকে নেতাকর্মীরা ঝিনাইদহ পৌরসভা এলাকার বিভিন্ন মন্ডপের নিরাপত্তা ও সার্বিক খোঁজখবর নেন।

শনিবার (১২ অক্টোবর) সকাল নয়টায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল পূজা মন্ডপ পরিদর্শনে বের হয়। সকাল থেকে ঝিনাইদহ পৌরসভার ষাটবাড়িয়া, কৃষ্ণনগরপাড়া, হামদহ কালীতলা মন্দির, চাকলাপাড়া, কাঠালবাগান পূজা মন্ডপ ও ব্যাপারীপাড়া সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।

মন্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন- শারদীয় দুর্গোৎসব বাঙালীর সর্বজনীন উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা এবছর নিরাপত্তার সাথে উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপন করছে। রাজনৈতিক ষড়যন্ত্রের ফাঁদ থেকে ধর্মকে সুরক্ষিত রাখতে হবে। দলমত, ধর্ম-বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে।

এসময় জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ বিশ্বাস, কাঠালবাগান পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুব্রত ব্যান্যার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।