মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

সাফ মিশনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলা শুরু করবে বাংলাদেশ

সাফ মিশনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলা শুরু করবে বাংলাদেশ

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাঠমান্ডু থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল বাংলাদেশ। এবারের আসরও হবে একই মাঠে, আগামী অক্টোবরে। শিরোপা ধরে রাখার মিশনে 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও পাকিস্তান। আজ টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে।
গ্রুপপর্বের প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২০ অক্টোবর নেপালের দশরথ স্টেডিয়ামে বিকেল ৫:৪৫ মিনিটে হবে ম্যাচটি। ২৩ তারিখ একই ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলবেন সাবিনা-মারিয়ারা।

গত আসরেও ভারত-পাকিস্তানের গ্রুপে ছিল বাংলাদেশ।

সেবার গ্রুপের তিনটি ম্যাচই জিতে সেমিতে উঠেছিল সাবিনা খাতুনরা। শেষ চারে ভুটানকে উড়িয়ে ফাইনালে নেপালকে বিষাদে ডুবিয়ে প্রথমবার শিরোপা জয় করে বাংলাদেশ।এবার দুই গ্রুপের সেরা চার দল যাবে সেমিতে। 'এ' গ্রুপ তিন দলের হওয়ায় বাংলাদেশের সেমির রাস্তা সহজই বলা যায়।পাকিস্তান তুলনামূলক দুর্বল দল। তাদেরকে হারাতে পারলে পথ পরিষ্কার হয়ে যেতে পারে। 'বি' গ্রুপে স্বাগতিক নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।আগামী ১৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট।