সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও অক্ষত যে ফোন

১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও অক্ষত যে ফোন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের জানালা ও বাইরের কিছু অংশ খসে পড়ে। এ সময় প্রচণ্ড বাতাসে জানালার পাশে থাকা যাত্রীদের বিভিন্ন জিনিসপত্র উড়ে যায়, যার মধ্যে এক যাত্রীর আইফোনও ছিল।

ঘটনাটি যখন ঘটে, তখন বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের উড়োজাহাজটি মাটি থেকে ১৬ হাজার ফুট উপর দিয়ে যাচ্ছিল।

আইফোনটি পরবর্তীতে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্ক্রিনে সামান্য দাগও পড়েনি। ব্যাটারিও প্রায় ৪৪ শতাংশ অবশিষ্ট ছিল। গত ৫ জানুয়ারি শুক্রবার ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা শুরু করা উড়োজাহাজটি এ ঘটনার পর ওরেগনের পোর্টল্যান্ডে জরুরী অবতরণ করে। সৌভাগ্যক্রমে উড়োজাহাজের কোনো যাত্রীর ক্ষতি হয়নি।

উড়োজাহাজের ধ্বংসাবশেষের কাছে শন বেইটস নামে এক ব্যক্তি রাস্তার পাশে একটি আইফোন পড়ে থাকতে দেখেন। ফোনটি ওই বিমানের কোনো যাত্রীরই হবে বলে ধারণা করেন তিনি, কারণ সংশ্লিষ্ট যাত্রী আলাস্কা এয়ারলাইন্সে ব্যাগেজের জন্য যে ৭০ ডলার বিল পরিশোধ করেছেন, তার কনফার্মেশন মেসেজও ছিল ফোনটিতে।