সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
আগামী ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার দিনের জন্য বন্ধ হচ্ছে এলএনজি টার্মিনাল, কমবে দেশজুড়ে গ্যাসের সরবরাহ খারাপ ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় যেন কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৪১৭ জন, মৃত্যু আরও ২ জনের আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী শ্রমিক আন্দোলনের জেরে আশুলিয়ার ৫০টির বেশি কারখানায় ছুটি ঘোষণা গার্মেন্টসকর্মীর পরিচয়ে আন্দোলনে নেমেছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

নির্বাচন নিয়ে যা জানাল ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন নিয়ে যা জানাল ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় দুঃখ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে দীর্ঘ সময়ের সম্পর্ক বিবেচনায় ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য এবং উন্নয়ন ক্ষেত্রে কাজ করে যাওয়ার বার্তা দিয়েছে।

ব্রাসেলসের স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে ইইউ তাদের অবস্থান জানিয়েছে।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে ইইউ। এই নির্বাচনে সব প্রধান দল অংশগ্রহণ করেনি বলে ইইউ আফসোস করছে। ইইউ পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশের সঙ্গে ইইউর অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত।

ইইউ বলছে, ইইউ নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে স্বাগত জানাই। পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্বাচনী অনিয়মের পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানাই।

বিবৃতিতে নির্বাচনকালে সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। পাশাপাশি নির্বাচন-পরবর্তী সময়ে সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে জোটটি।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন পরবর্তী সময়ে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, নিয়ম মেনে চলা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে শ্রদ্ধা ও সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার উদ্বেগজনক।

রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়ন এবং দেশটির সম্ভাব্য জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করা অব্যাহত রাখার কথা বিবৃতিতে উল্লেখ করেছে ইইউ।