শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
 শিরোনাম
স্বাধীনতা পদক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী স্পিকার: গণতন্ত্র ছাড়া উন্নয়ন ও মুক্তি অসম্ভব তিন দেশ সফরে ঢাকা ত্যাগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কোর্ট ব্যবস্থা ও বিচার প্রক্রিয়া আধুনিকীকরণে বিভিন্ন পদক্ষেপ: আইনমন্ত্রী বিএনপির প্রতিনিধি দল চীন সফরে, আমন্ত্রণ দিয়েছে সরকার টাইমের ‘১০০ প্রভাবশালী’ তালিকায় স্থান পেলেন তারেক রহমান ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ: প্রধানমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ২৫ হাজার টন ডিজেল আসছে ভারত থেকে এপ্রিলে কৃষকদের মাঝে সময়মতো সার-বীজ সরবরাহে পদক্ষেপ নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

ব্যাংক লেনদেনের সময় বাড়ল

ব্যাংক লেনদেনের সময় বাড়ল

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত।

শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক লেনদেন। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে অফিস।

শনিবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, রোববার (২৮ জুলাই) থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত এ সূচি চলবে।  

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। যে কারণে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়।

প্রথম ও দ্বিতীয় দিন ২ ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ চলে। তৃতীয় দিন ৩ ঘণ্টা বিরতি দেওয়া হয়। চতুর্থ দিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউতে চার ঘণ্টা বিরতি দেওয়া হয়।

গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি দিয়েছিল সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ শিথিল করা হয়। গত ২৪ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।